এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত time ago 7 hours
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান চৌধুরীকে সিলেট বিভাগ গণদাবি পরিষদ আমেরিকার নিউইয়র্ক শাখা কমিটি সহ সিলেটি অধ্যুষিত অন্যান্য অঙ্গরাজ্যের বিভিন্ন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সিলেটের বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বজনপরিচিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী পূর্বে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘকাল ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে আমেরিকার নিউইয়র্ক শহরে স্থায়ীভাবে বসবাস করলেও নিজ জন্মভূমির উন্নয়ন ও সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সকল দাবির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান নিয়মিত তাঁর সাথে যোগাযোগ রেখে চলেছেন। নিউইয়র্কেও বিভিন্ন প্রবাসভিত্তিক সামাজিক সংগঠনের ব্যানারে সিলেটের অধিকার ও উন্নয়ন নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। দেশে থেকে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী বা রাজনৈতিক শীর্ষ নেতা যুক্তরাষ্ট্র সফরে গেলে তাঁদের কাছে সিলেটের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা এবং স্মারকলিপি প্রদানের কাজেও তিনি সর্বদা সচেষ্ট ভূমিকা রাখছেন।

সিলেট বিভাগের সর্ববৃহৎ ও দীর্ঘ আন্দোলনমুখী অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট বিভাগ গণদাবি পরিষদের শাখা কমিটি গঠনের প্রস্তাব দিলে তিনি সানন্দে সম্মতি প্রকাশ করেন এবং অঞ্চলের অধিকার আদায়ের এই ঐতিহাসিক লড়াইয়ে নিজেকে একজন গর্বিত অংশীদার হিসেবে যুক্ত করার আগ্রহ ব্যক্ত করেন।

তাঁদের এই আন্তারিকতায় সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটি ও নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় বলেন, একজন প্রকৃত সমাজকর্মী দূর প্রবাসে অবস্থান করলেও মাতৃভূমির প্রতি তাঁর টান কখনো স্তিমিত হয় না। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত। পরিষদ আশা প্রকাশ করে যে, তাঁর গতিশীল নেতৃত্বে প্রবাসে নতুন কমিটিসমূহ গঠনের মাধ্যমে সিলেট বিভাগের দীর্ঘদিনের বকেয়া ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলন আরও বেগবান ও ফলপ্রসূ হবে। সবশেষে সিলেট বিভাগ গণদাবি পরিষদের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার শারীরিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 August 2026

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী

বিস্তারিত কমেন্টে