এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

নারী-পুরুষসহ তিনজনকে ধরলো র‌্যাব

Daily Jugabheri
প্রকাশিত time ago 11 hours
নারী-পুরুষসহ তিনজনকে ধরলো র‌্যাব

যুগভেরী ডেস্ক ::: ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল পরিমান গাঁজা নারী-পুরুষসহ ৩ জনকে গ্রেফতার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক বিকাল পৌনে ৪টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাজাপুর এলাকার শ্যামল মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২৫), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শুম্ভুপুর এলাকার সজিব মিয়ার স্ত্রী আছমা বেগম (৫৫) এবং মৃত নুর ইসলামের স্ত্রী বকুল বেগম (৬০)।

 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক বিকাল পৌনে ৪টার দিকে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন ভাদুঘর সাকিনস্থ হুজুরবাড়ির মোড় এলাকার পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশা সিগন্যাল দিয়ে থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি অটোরিকশা নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা ২টি শপিং ব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনের উপর খাকী রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা ও অটোরিকশাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিগণ জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 July 2026

নারী-পুরুষসহ তিনজনকে ধরলো র‌্যাব

বিস্তারিত কমেন্টে