এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সবার সহযোগীতা বাঁচাতে পারে সিলেটের কলেজ শিক্ষক লিটন শর্মাকে

Daily Jugabheri
প্রকাশিত time ago 12 hours
সবার সহযোগীতা বাঁচাতে পারে সিলেটের কলেজ শিক্ষক লিটন শর্মাকে

???????????????????????????????

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমার লতিফা শফি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটন চন্দ্র শর্মা দীর্ঘদিন ধরে দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত। রাগীব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন এই শিক্ষককে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। তবে চিকিৎসকদের মতে, লিটনের দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপনের যে বিপুল ব্যয় তা বহনকরার সামর্থ নেই লিটনের পরিবারের।

লিটন চন্দ্র শর্মা সিলেট মদন মোহন কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ২০০৪–২০০৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মজুমদারী গ্রামে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য লিটন। তার সাত বছরের একটি সন্তান রয়েছে। এছাড়া স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

লিটনের প্রতিদিনের ডায়ালাইসিস, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন হচ্ছে। সীমিত আয়ের একজন শিক্ষকের পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসার খরচ যত বাড়ছে, ততই ফুরিয়ে যাচ্ছে পরিবারের সঞ্চয়, বাড়ছে উদ্বেগ আর অনিশ্চয়তা।

স্বজনরা জানান, সময় খুবই অল্প। প্রয়োজনীয় অর্থ দ্রুত সংগ্রহ করা না গেলে যে কোনো সময় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাদের বিশ্বাস, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, শুভানুধ্যায়ী, সহকর্মী, সাবেক শিক্ষার্থী এবং মানবিক হৃদয়ের মানুষজন এগিয়ে এলে হয়তো আবারও শ্রেণিকক্ষে ফিরবেন লিটন চন্দ্র শর্মা।

রিটনের স্বজনদের আবেদন, সবার সামান্য সহযোগিতাও হয়তো ফিরিয়ে দিতে পারে একজন শিক্ষকের জীবন, একটি পরিবারের স্বপ্ন এবং দুটি সন্তানের বাবাকে। একজন শিক্ষককে বাঁচাতে এবং একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সমাজের বিত্তবানসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সহায়তা পাঠানোর মাধ্যম
ব্যাংক হিসাব
নাম: LITAN CHANDRA SARMA @ HASU RANI SHARMA
হিসাব নম্বর: 0200026187479 (Savings)
ব্যাংক: AGRANI BANK PLC, সুবিদবাজার শাখা, সিলেট

যোগাযোগ
রুবেল শর্মা: 01317861002
নিরঞ্জন শর্মা: 01717543437
সুরঞ্জন শর্মা: 01738234643

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 July 2026

সবার সহযোগীতা বাঁচাতে পারে সিলেটের কলেজ শিক্ষক লিটন শর্মাকে

বিস্তারিত কমেন্টে