
যুগভেরী ডেস্ক ::: কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণ করা হয়েছে।রবিবার (১৯ জুলাই) তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল। চব্বিশের জুলাই আন্দোলনে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে শহীদ হন তরুণ সাংবাদিক এটিএম তুরাব।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সহকর্মী সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ সহ নানা পেশার লোকজন কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। কবর জিয়ারতে দোয়া পরিচালনা করেন সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক দৈনিক প্রভাতবেলা’র সম্পাদক কবীর আহমদ সোহেল।
কবর জিয়ারত শেষে শহীদ তুরাবের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এসময় তুরাব হত্যারবিচারের দীর্ঘসূত্রিতায় হতাশা ও কষ্টের কথা তুলে ধরে স্বজনরা। তারা বলেন, ‘দুই বছরেও হত্যার বিচার না হওয়া আমাদের জন্য কষ্টের। আমরা চাই দ্রুততদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।’
পরিবারের এমন দাবির সাথে একাত্মতা পোষণ করেনএসোসিয়েশনের নেতৃবৃন্দ। সংগঠনের আহবায়ক কবীর আহমদ সোহেল বলেন,‘শহীদ এটিএম তুরাব আমাদের সকলের প্রেরণার উৎস।তুরাবের রক্ত সিলেটের মাটিতে ঝরেছে। এবিচার বিলম্বিত হতে পারেনা,হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’
এদিকে, পরিবারের উদ্যোগে শহীদের গ্রামের বাড়ী বিয়ানীবাজারের ফতেহপুরে দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট -৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
পরিবারের এ আয়োজনেসিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক দৈনিক প্রভাতবেলা’র সম্পাদক কবীর আহমদ সোহেল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ গ্রহণ করেন।
প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের সদস্য সচিব দৈনিক ইনকিলাব এর সিলেট ব্যুরোপ্রধান ফয়সাল আমীন,দৈনিক দেশবার্তা নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দৈনিক ভোরের ডাক এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, চ্যানেল টুয়েন্টি ফোর এর আজহার উদ্দিন শিমুল, নয়াদিগন্তের সিলেট ব্যুরোফটোগ্রাফার জয়নাল আবেদীন প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন