এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত

Daily Jugabheri
প্রকাশিত time ago 12 hours
উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত

যুগভেরী ডেস্ক ::: রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনের বিআরটি লেনে দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ রবিউল আলম রাজু ও সংবাদ দিগন্ত পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাকিবুল হাসান।

রাজু উত্তরা প্রেস ক্লাবের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও শাকিবুল অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ বলছে, তারা জানতে পেরেছে, এই দুই সাংবাদিক রাতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা–ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। তারা বিআরটি লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী দূরপাল্লার একটি বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের বাসা টঙ্গী বলে জানা গেছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, দুজনকে চাপা দেওয়া বাসটিকে শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা করছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৬ জুলাই ২০২৬

উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত

বিস্তারিত কমেন্টে