এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটের নতুন ডিসির হাতে রথযাত্রার নিমন্ত্রণ তুলে দিলেন মহারাজ

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সিলেটের নতুন ডিসির হাতে রথযাত্রার নিমন্ত্রণ তুলে দিলেন মহারাজ

যুগভেরী ডেস্ক ::: আসন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসকন সিলেটের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ পুজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের হাতে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্র তুলে দেন। একই সঙ্গে তিনি রথযাত্রার বিভিন্ন আয়োজনে উপস্থিত থেকে শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে রথযাত্রা মহোৎসবের সার্বিক প্রস্তুতি, শোভাযাত্রার সুষ্ঠু ব্যবস্থাপনা, জননিরাপত্তা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল এবং প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন রথযাত্রা মহোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস ও উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৪ জুলাই ২০২৬

সিলেটের নতুন ডিসির হাতে রথযাত্রার নিমন্ত্রণ তুলে দিলেন মহারাজ

বিস্তারিত কমেন্টে