এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন কয়েস লোদীসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

Daily Jugabheri
প্রকাশিত time ago 8 hours
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন কয়েস লোদীসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানবৃন্দ।
রবিবার (১২ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে চেয়ারম্যানগণ শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হন। সেখানে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা মরহুম নেতাদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
জিয়ারতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ’র মো: আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’র মোহাম্মদ জসিম উদ্দিন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ’র মোতাহার হোসেন তালুকদার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’র মো: শামসুজ্জামান সামু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ’র উতবাতুল বারী আবু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’র মাসুকুল ইসলাম রাজিব।
মোনাজাত পরিচালনা শেষে গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন উপস্থিত সাংবাদিকদের জানান, নবনিযুক্ত চেয়ারম্যানগণ নিজ নিজ অঞ্চলের পরিকল্পিত উন্নয়ন ও নগরায়ণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১২ জুলাই ২০২৬

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন কয়েস লোদীসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

বিস্তারিত কমেন্টে