এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

বিডি ব্লাড সোলজারস স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের যাত্রা শুরু

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
বিডি ব্লাড সোলজারস স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের যাত্রা শুরু

যুগভেরী ডেস্ক ::: মানবসেবার মহৎ লক্ষ্য নিয়ে সিলেটে ‘বিডি ব্লাড সোলজারস’ স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় ভাটিপাড়া জেন্টস ক্লাব ও ভাটিপাড়া ফ্রেন্ডশিপ ফরএভার এর উদ্যোগে দিনব্যাপী রক্ষের গ্রুপ নির্নয় ও হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা করা হয়।

ইমরান আহমদ নিক্সনের সভাপতিত্বে ও শাহীন আহমদ এবং রকি আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাইরুল আলম উত্তম।

এসময় উপস্থিত ছিলেন, রকি আহমেদ শুভ, আমজাদ হোসেন, জহিরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাজা, দিদার আহমদ বাদশা, মহসিন আহমদ, আসোয়াদ আহমদ, আইনূল হক, সাইদুর রহমান রতন সহ ভাটিপাড়া ফ্রেন্ডশিপ ফরএভার ও ভাটিপাড়া জেন্টস ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনটির উদ্যোক্তারা বলেন, মুমূর্ষু ও জরুরি রোগীদের জন্য তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা করা এবং সাধারণ মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বৃদ্ধি করাই ‘বিডি ব্লাড সোলজারস’-এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তারা বলেন, রক্তদানের মতো মানবিক কাজে তরুণদের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। তারা সংগঠনটির ভবিষ্যৎ সমৃদ্ধি ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তরুণদের এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১১ জুলাই ২০২৬

বিডি ব্লাড সোলজারস স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের যাত্রা শুরু

বিস্তারিত কমেন্টে