এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেট মহানগরের ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।

বুধবার (৮ জুলাই) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপদেষ্টা কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত উপদেষ্টা কমিটিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির ১ নম্বর উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রবাসীকল্যাণ, বৈদেশিক ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এছাড়া ক্রমানুসারে আমিরুজ্জামান চৌধুরী দুলু, হাজী ইসরাইল মিয়া, আহাদুস সামাদ, আবদুল আলীম দীপক, অ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, অ্যাডভোকেট আবদুল মুকিত জাহাঙ্গীর, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুর রহিম, ফারুক আহমদ, সাব্বির হোসেন বাচ্চু, সমীর কান্তি পুরকায়স্থ, মুফতি বদরুর নূর শায়েক, সাইদুর রহমান ভুইয়াই, সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাদশা, আবদুল মুনিম পারভেজ, ছানা মিয়া, অধ্যাপক মনির আহমদ, ইফতেখার আহমদ সোহেল, মো. আজমল আলী, নূরুল ইসলাম চৌধুরী শাবুল, আশরাফ গাজী, মোতাহার হোসেন জিহাদ, সামছু উদ্দিন।

এছাড়াও রয়েছেন মোস্তাক উদ্দিন আহমদ, শেখ মো. ইলিয়াস আলী, রুস্তম আলী, ফাত্তাহ বক্সী, আলতাব মিয়া, পিয়ার উদ্দিন পিয়ার (শাপলাবাগ), হাজী মিলাদ আহমদ, আব্দুল মুকিত, আক্তার হোসেন মিন্টু, আবদুস সাত্তার আমিন, গুলজার আহমদ, আবিদ আব্দুল্লাহ, শহিদুল হোসেন মামুন, লুৎফুর রহমান, আশরাফ হোসেন আরমান, সৈয়দ বাবুল, হায়দার আহমদ হারুন, জাহাঙ্গীর খান, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, এ বি এম মুসা, আব্দুল আজিজ পাটোয়ারী, সোহেল বাসিত, ডা. ছমির, শামীম আহমদ শামু, সাহেল ইব্রাহিম, ময়নুল হক চৌধুরী, মো. সাদিক আহমদ, সুদীপ কুমার দেব, আবু সুফিয়ান, আলী আহমদ সাজাই, মো. রাশিদুল হাসান শাকির এবং আব্দুর রহিম (দক্ষিণ সুরমা)।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৮ জুলাই ২০২৬

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন

বিস্তারিত কমেন্টে