এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

জাফলং জিরো পয়েন্টে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান, বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

Daily Jugabheri
প্রকাশিত time ago 11 hours
জাফলং জিরো পয়েন্টে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান, বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা,গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে গভীর রাতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শাহ আলম নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত শাহ আলম জামালগঞ্জ উপজেলার মৃত চাঁন মিয়ার ছেলে।

এ সময় আরও একজনকে আটক করা হলেও তিনি অপ্রাপ্তবয়স্ক (নাবালক) হওয়ায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মুচলেকার ভিত্তিতে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংগ্রাম বিওপি’র ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজীব রায়সহ পুলিশের সদস্যবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, জাফলং জিরো পয়েন্টের প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মাধ্যমে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। পরিবেশ ধ্বংসকারী ও সম্পদ লুটকারীদের দমনে আগামীতেও নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৭ জুলাই ২০২৬

জাফলং জিরো পয়েন্টে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান, বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে