এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা

যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ক্রীড়া ক্ষেত্রে প্রতিবন্ধী খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করে বলেছেন, তাদেরকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। প্রতিবন্ধীদেরকে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক। প্রতিবন্ধীদের পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন প্রদক্ষেপ গ্রহণ করবে। বর্তমানে প্রতিবন্ধী স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে ব্যক্তিগত ভাবে সম্মাননা দেয়ার জন্য সিসিক উদ্যোগ নেবে। তিনি বলেন, সমাজে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার এবং সুযোগ-সুবিধা বাস্তবায়ন করতে সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করছে। তাদেরকেও সিসিক সহযোগিতা করবে। তিনি আরো বলেন, প্রতিবন্ধী জাবেদ এর এই অর্জন সিলেট তথা দেশের জন্য গর্বের। ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সিসিক প্রশাসক ৬ জুলাই সোমবার বিকাল ৪টায় সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিমের অধিনায়ক, বাংলাদেশ প্যারা গেমস ব্যাডমিন্টন ইভেন্টের স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২য় এশিয়ান প্যারা থ্রো বল দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ কোয়ালিফাই করায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম এর সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন আহমেদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, ফুলকলি ফুড প্রডাক্ট সিলেট অঞ্চলের ডিজিএম জসিম উদ্দিন, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। সংবর্ধিত অতিথি প্রতিবন্ধী স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ ভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, শাহী ঈদগাহস্থ শাহজালাল রাগীব-রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট এর প্রিন্সিপাল হ্যাপী রাণী দেব, ব্লাস্ট সিলেটের সাবেক কো-অর্ডিনেটর এডভোকটে সত্যজিত কুমার দাস, এডভোকেট সৈয়দ কাউছার আহমদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি সৈয়দ শওকত আলী, নির্বাহী সদস্য স্বপন আহমদ, সদস্য জাকারিয়া আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথি প্রতিবন্ধী স্বর্ণপদক জয়ী জাবেদ আহমদ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি বিসিবি’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৬ জুলাই ২০২৬

সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে