এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 7 hours
গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য মতবিনিময় সভা করেছেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক। শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।

মতবিনিময় সভায় নবাগত ওসি মো. ওমর ফারুক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে নানা ধরনের অপরাধ দূর করা সম্ভব। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও বেগবান করবে।

তিনি আরও বলেন, গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব ও দালালমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে আইনি সেবা পান, তা নিশ্চিত করা হবে।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত ওসির দৃষ্টি আকর্ষণ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।

এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং গোয়াইনঘাট থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৪ জুলাই ২০২৬

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে