এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ

Daily Jugabheri
প্রকাশিত time ago 7 hours
সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ

যুগভেরী ডেস্ক ::: সিলেটজুড়ে তীব্র গরমে যেন নাভিশ্বাস উঠছে। দাবদাহে পুড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদ। শনিবার (৪ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শনিবার বেলা ৩টা পর্যন্ত তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে, সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়ছে মহানগরী। প্রচণ্ডে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুর। মহানগরীর রাস্তায় মানুষের চলাচলও অনেকটা কম। সেই সাথে যানবাহন চলাচলও অনেকটা কম। গরমের কারণে বেশী বিপাকে খেটে খাওয়া মানুষজন।

সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সিলেটে রেকর্ড করা তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বেলা ৩টা পর্যন্ত তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৪ জুলাই ২০২৬

সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ

বিস্তারিত কমেন্টে