এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট সাদাপাথরে বেড়াতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত 03 July, Friday, 2026
সিলেট সাদাপাথরে বেড়াতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

যুগভেরী ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুব্রত সাহার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এরআগে বৃহস্পতিবার (২ জুলাই) সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নামলে নিখোঁজ হন তিনি। সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন।

নিখোঁজের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ধলাই নদীতে বিকাশের সন্ধান চালায়। তবে রাতে অন্ধকার হয়ে যাওয়ার পর তারা উদ্ধার কাজ বন্ধ রাখে। সকালে মরদেহ ভেসে ওঠে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 July 2026

সিলেট সাদাপাথরে বেড়াতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে