এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দেশে আবারও ফের দাম কমল এলপি গ্যাসের

Daily Jugabheri
প্রকাশিত 02 July, Thursday, 2026
দেশে আবারও ফের দাম কমল এলপি গ্যাসের

যুগভেরী ডেস্ক ::: দেশে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। নতুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্তমান মূল্য ১ হাজার ৫২৮ টাকা। এর আগে সর্বশেষ ২ জুন সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ওই সমন্বয়ের সময় যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও পরিবর্তন আনা হয়। তখন লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
02 July 2026

দেশে আবারও ফের দাম কমল এলপি গ্যাসের

বিস্তারিত কমেন্টে