এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

দেশে আরও ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন

Daily Jugabheri
প্রকাশিত time ago 7 hours
দেশে আরও ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন

যুগভেরী ডেস্ক ::: দেশে আরও তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন পাওয়া নতুন তিনটি উপজেলা হলো— চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের পাগলা। এছাড়া চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

দেশে আরও ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন

০১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »