এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিঃ মঈনুল চৌধুরীর সফলতায় সিলেটের রোটারি পরিবার আনন্দিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিঃ মঈনুল চৌধুরীর সফলতায় সিলেটের রোটারি পরিবার আনন্দিত

যুগভেরী ডেস্ক ::: রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৫ এর বার্ষিক অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনটি প্লাটিনাম অ্যাওয়ার্ডসহ মোট ছয়টি অ্যাওয়ার্ড অর্জন করে প্রথম স্থান লাভ করেছে রোটারি ক্লাব মেট্রোপলিটন সিলেট।
২৯ জুন সোমবার কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী (পিএইচএফ) প্রেসিডেন্ট ক্যাটাগরিতে প্লাটিনাম অ্যাওয়ার্ড, রোটারি ক্লাব মেট্রোপলিটন সিলেট ক্লাব ক্যাটাগরিতে প্লাটিনাম অ্যাওয়ার্ড এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আব্দুল বাসিত প্লাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া আরও তিনটি ক্যাটাগরিতে সম্মাননা পেয়ে মোট ছয়টি অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে ডিস্ট্রিক্ট-৬৫-এ প্রথম স্থান লাভ করে রোটারি ক্লাব মেট্রোপলিটন সিলেট।
২০২৫-২৬ রোটারি বর্ষে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ক্লাবটি সিলেট অঞ্চলে বিভিন্ন মানবসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে। এসব কার্যক্রমের মধ্যে ছিল চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ, খাদ্য বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, গভীর নলকূপ স্থাপন, শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসচ্ছল পরিবারের জন্য ঘর নির্মাণ, ভ্যানগাড়ি ও ফ্যান বিতরণ, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান, উদ্যোক্তা উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইস্তিয়াকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পীর আতাউর রহমান, কো-অর্ডিনেটর (অ্যাডমিন) কামরুজ্জামান চৌধুরী রুম্মানসহ ডিস্ট্রিক্ট-৬৫-এর বিভিন্ন কর্মকর্তা। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিঃ মঈনুল চৌধুরীর সফলতায় সিলেটের রোটারি পরিবার আনন্দিত

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »