এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

কৃষি ও জলাশয়ের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ১০ দফা দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সিলেটে সমাবেশ

Daily Jugabheri
প্রকাশিত ২৭ জুন, শনিবার, ২০২৬
কৃষি ও জলাশয়ের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ১০ দফা দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সিলেটে সমাবেশ

যুগভেরী ডেস্ক ::: আজ ২৭ শে জুন ২০২৬ জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখা সিলেট কোর্ট পয়েন্টে হাওর অঞ্চলের জলাশয় ও কৃষির উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠায় এক সমাবেশের আয়োজন করে। কৃষক মজুর মেহনতি জনতার স্বার্থে বাজেট ঘোষণাসহ ১০ দফা দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়। জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার সমন্বয়ক নুরুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম আহবায়ক মিনহাজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়ক ফয়জুল হাকিম। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সভাপতি খালেদ উদ্দিন৷ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সদস্য হারুন উর রশিদ, সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ জসিম উদ্দিন, সমন্বয়ক মোহাম্মদ সাহেব আলী, সমন্বয়ক ফয়জুল খান, সংগঠক খালিক মিয়া, জুনায়েদ আহমেদ, জাকির হোসেন প্রমূখ। উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সংগঠক সত্যজিৎ আচার্য্য।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়ক ফয়জুল হাকিম বলেন, কৃষক মজুর মেহনতি জনগণের স্বার্থে বাজেট প্রণয়ন করতে হবে। বাজেটে কোন খাতে কত খরচ হচ্ছে তার পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। কৃষি, শিক্ষা, ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দে সরকারকে গুরুত্ব দিতে হবে। কৃষিকে বাদ দিয়ে শিল্প খাতকে গুরুত্ব দিলে চলবে না। গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে, কৃষিকে গুরুত্ব দিতে হবে। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি আজ অনুৎপাদনশীল খাজনাখোরদের হাতে জিম্মি রয়েছে। উৎপাদক কৃষক ও মতস্যজীবীরা ফসল ও মাছ চাষ করে লাভবান হতে পারছেন না। উৎপাদন করতে গিয়ে নিজেদের সম্বল হারিয়ে কৃষকরা আজ শহরে মজুরি শ্রমিকে পরিণত হচ্ছে। হাওর অঞ্চলে পানি উন্নয়ন বোর্ড এর পিআইসি বাঁধ নির্মাণে দুর্নীতি, হারভেস্টার নিয়োগে দুর্নীতি, কৃষকের কাছ থেকে ধান না কিনে মধ্যস্বত্ব ভোগীদের কাছ থেকে ধান কেনা, সার- বীজ -কীটনাশক ডিলারের মাধ্যমে অতিরিক্ত মূল্যে কৃষকের কাছে বিক্রি করার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে । ১০ দফা দাবি আদায়ের আন্দোলন কৃষকদের কৃষির উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা পালন করবে। সভায় বক্তারা ১০ দফা দাবি আদায়ে কৃষক মজুর জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রতি জোর দেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

কৃষি ও জলাশয়ের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ১০ দফা দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সিলেটে সমাবেশ

২৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »