
যুগভেরী ডেস্ক ::: কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটির উদ্যোগে আজ শুক্রবার ২৬ জুন ২০২৬ শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে কৃষক মেহনতি জনতার ১০ দফা দাবি আদায়ে সমাবেশ করা হয়। সমাবেশশে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক মোঃ সাহেব আলী। পরিচালনা করেন, সংগঠনটির মুখ্য সমন্বয়ক মোঃ জসিম উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়ক ফয়জুল হাকিম। সভায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার সমন্বয়ক নুরুল ইসলাম মকবুল, জুনেদ আহমেদ, তারেক আহমেদ গীতিকার খালেক মিয়া, ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক মিনহাজ আহমেদ।
সভায় ফয়জুল হাকিম তার বক্তব্যে বলেন, কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটির ১০ দফা দাবি অত্যন্ত ন্যায্য দাবি। কৃষক মজুর মৎস্যজীবীকে তার দাবি আদায় ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রাম ছাড়া কোন দাবি আদায় করা সম্ভব নয়। সরকারকে বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্ধ করা হয়েছে তার হিসাব দিতে হবে। শিক্ষা, কৃষি, চিকিৎসা খাতের বাজেটের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। কৃষক মজুর মেহনতির জনতার স্বার্থে বাজেটের অর্থ ব্যয় করতে হবে।
সভায় ১০ দাবি আদায়ের জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার উদ্যোগ ২৭ শে জুন শনিবার সিলেট কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন