এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

যুগভেরী ডেস্ক ::: পর্তুগাল থেকে দেশে ফিরেছেন, সাবেক ছাত্রনেতা পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান। আজ রবিবার(২১ জুন) দুপুরে তিনি সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসলে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান, বিএনপির, যুবদল ও ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা থাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলে, সিলেট মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রুবেল বকস, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু শহিদ শাহীন, মহানগর যুবদল নেতা ফারেস আহমদ বশির, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাজিব হোসাইন শাহিদ, এম সি বিশ্ববিদ্যাল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান আবির,সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির , যুবদল নেতা কাওছার হোসেন তালুকদার, ছাত্রনেতা পিয়াস আহমদ প্রমুখ।

সংবর্ধনার জবাবে পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান জামান বলেন আমরা যারা প্রবাসে থাকি আমাদের শরীর শুধু সেখানে থাকে আমাদের মন সবসময় আপনাদের পাশে থাকে আপনাদের সাথে অতীতের রাজপথে হাটা কে সবসময় মনে থাকে তবে শান্তনা শুধু এটুকু প্রবাসে থেকেও আমরা ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেছি ভবিষ্যতে দলের ও দেশের যেকোন প্রয়োজনে সবসময় আপনাদের পাশে থাকবো ওয়াদা। সবাই এই বৃষ্টির মধ্যে আশার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

২১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »