এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

যুগভেরী ডেস্ক ::: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে শহীদ হওয়া সাংবাদিক এটিএম তুরাব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি। এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় সভায় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১ জুলাই থেকে মাসব্যাপী শোক পালন, দ্রুত বিচার বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন।
নির্দিষ্ট সূচি অনুযায়ী ১১ জুলাই স্মারকলিপি প্রদান, ১৮ জুলাই শহীদ এটিএম তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ১৯ জুলাই শহীদ তুরাবের কবর জিয়ারত এবং ২৫ জুলাই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজা রুবেল, প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন এবং কার্যকরি কমিটির সদস্য আজমল আলী।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

১৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »