এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে চা শ্রমিক সন্তানদের মধ্যে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
সিলেটে চা শ্রমিক সন্তানদের মধ্যে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ

যুগভেরী ডেস্ক ::: চা শ্রমিক সন্তানদের মধ্যে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ ডিস্ট্রিক্ট-৩৪৫ এর কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকালে সিলেট নগরীর দলদলী চা বাগানের ১৫ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্যানেটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমি ফল বিতরণ করা হয়।

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সেক্রেটারি শাকিলা ববির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজারের ইসি মেম্বার শাহরিন সুলতানা।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সহ-সভাপতি-১ ইমরানা বেগম পিংকি, সহ-সভাপতি-২ নিপা মনির, ট্রেজারার জান্নাতুল ফেরদৌসী শাম্মী, আইএসও রহিমা খাতুন লুবনা, ক্লাব করেসপন্ডেন্ট বুশরা নূর ইসি মেম্বার সুমি বেগম।

স্যানেটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমি ফল বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের পিরিয়ডকালীন পরিছন্নতা, নিজেরে সাধ্য অনুযায়ী পুষ্টিকর খাবার খাওয়া, ভালভাবে লেখাপড়া করে সুন্দর ক্যারিয়ার গঠন নিয়ে কথা বলেন শাকিলা ববি ও শাহরিন সুলতানা।

জান্নাতুল ফেরদৌস বলেন, এটা আমাদের প্রথম প্রজেক্ট। চা শ্রমিক সন্তানদের মধ্যে স্যানেটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমী ফল বিতরণ করে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। গত মাসের ১২ তারিখ আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মোশায়লা করিম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইসমত আরা মিলি, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার শাহনাজ পারভীন মিতা, ওয়েবমাস্টার শারমীন হোসেন, ইনার হুইল ক্লাব অব দিলকুশার প্রেসিডেন্ট জিনাত সুলতানাসহ ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ ক্লাব ফরমেশন ও ভিজিট করেন এবং আমাদের প্রথম প্রজেক্ট এর জন্য আর্থিক অনুদান দিয়ে যান। সেই অর্থেই আজ সম্পন্ন হলো আমাদের প্রথম প্রজেক্ট।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১২ জুন ২০২৬

সিলেটে চা শ্রমিক সন্তানদের মধ্যে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )