এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ-ইমদাদ হোসেন চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ-ইমদাদ হোসেন চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি আধুনিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। শনিবার (৬ জুন) সিলেট নগরীর ৮, ৯, ১২, ২০, ২১ ও ৩৭ নম্বর ওর্য়াড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আয়োজিত এক ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের জনকল্যাণমুখী ও রাষ্ট্র সংস্কার কর্মসূচির বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই হবে উন্নয়নের মূল একক’। এই চিন্তাধারা থেকে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জীবনমান আমূল বদলে দিতে একাধিক যুগান্তকারী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ফ্যামিলি কার্ডের আওতায় দেশের প্রায় ২ কোটি নিম্নআয়ের পরিবারকে নিয়ে আসা হচ্ছে। এই স্মার্ট কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার সরাসরি আর্থিক সহযোগিতা লাভ করবে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়িয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। অন্যদিকে দেশের কৃষকদের স্বাবলম্বী করতে এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রাথমিকভাবে ৫০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সরাসরি ব্যাংকিং ব্যবস্থার আওতাভুক্ত হবেন। এর ফলে সার, বীজ ও কীটনাশকের মতো প্রয়োজনীয় কৃষি উপকরণে সরাসরি সরকারি ভর্তুকির টাকা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। একই সাথে সহজ শর্তে এবং স্বল্প সুদে ব্যাংক ঋণ পাওয়ার সুবিধা নিশ্চিত হবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটবে। ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার আওতায় নিয়ে আসার মাধ্যমে তাঁদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে ও জীবনযাত্রার মান উন্নত হবে।

শিক্ষার আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারিগরি ও বহুভাষিক শিক্ষার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। বিভিন্ন ভাষা শিক্ষা এবং আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজ মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের শ্রমবাজারে উচ্চ বেতনে কর্মসংস্থানের সুযোগ পাবে, যা দেশের রেমিট্যান্স প্রবাহকে বহুগুণ বাড়িয়ে দেবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেম, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুরশেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও ২১ নং ওয়ার্ডের সভাপতি খায়রুল ইসলাম খায়ের, সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাছুম, জলবায়ু বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ডের সভাপতি সবুর আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ২০ নং ওয়ার্ডের সভাপতি লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ২০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তারেক আহমদ, সহ-যুব বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চাঁন মিয়া বাচ্চু, মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য রানা মিয়া, মারুফ আহমদ টিপু, ১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান দীপু, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ইসলাম উদ্দিন, ময়নুল হক চৌধুরী, রাজু মিয়া, তৈয়মুর রাজা, আলী হোসেন মুক্তার, কাহির আহমদ, ফারুক মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৬ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ-ইমদাদ হোসেন চৌধুরী

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )