এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়াল২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়াল২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেটে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল যেন থামছেই না। মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৫০ জন ছাড়িয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ৫১ জন মারা গেছে। তাদের প্রত্যেকেই শিশু। হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল পর্যন্ত) সিলেটে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন সিলেটের, ১জন সুনামগঞ্জের ও ১জন মৌলভীবাজারের রয়েছেন। একই সাথে হাসপাতালগুলোতেও বাড়ছে শিশু রোগীর সংখ্যা। শনিবার (২৩ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

মারা যাওয়া শিশুরা হলো, আবিদ (বয়স ১০ মাস) বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে, আরাবি আহমদ (বয়স ১৫ মাস) বাড়ি শাহপরাণ সিলেট, নাফি ইসলাম (৫ মাস), বাড়ি শ্রীমঙ্গল মৌলভীবাজার ও নিলয় রায় (৬ মাস) দিরাই সুনামগঞ্জ। এরমধ্যে আবিদ ও আরাবি সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং নাফি ও নিলয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।

জানা যায়, শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে। ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৯৫ জন রোগী ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন