এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রূহের মাগফেরাত কামনায় শাহজালাল (রহ.) মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 19 hours
মন্ত্রী জাহিদ হোসেনের মায়ের রূহের মাগফেরাত কামনায় শাহজালাল (রহ.) মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এঁর মমতাময়ী মা বেগম জেবুন্নেছার আত্মার মাগফেরাত কামনা করে হযরত শাহজালাল (রহ.) মাজারে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়েছে।
যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজার উদ্যোগে বৃহস্পতিবার (৭ মে) শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ, দোয়া ও শিরণীর আয়োজন করা হয়।
মিলাদ, দোয়া ও শিরণী বিতরণে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাবেক) মনিরুল ইসলাম তুরন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমদ, লন্ডন মহানগর বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুমেল আহমদসহ প্রমূখ।
উল্লেখ্য, গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এঁর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গিয়েছেন ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন