
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার থানা সদরের নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ রতন শেখ। কাজী আব্দুল ওয়াদুদ আলফু কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
ওসি মো: রতন শেখ জানিয়েছেন, গ্রেফতার আলফু চেয়ারম্যান থানা পুলিশের হেফাজতে রয়েছে । তাকে নিয়ে আমরা আরো অভিযান পরিচালনা করছি। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন