এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট-জকিগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

Daily Jugabheri
প্রকাশিত 28 April, Sunday, 2024

যুগভেরী ডেস্ক ::: শনিবার দিবাগত রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামে এ ঘটনা ঘটে।  দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে, কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।  স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে একটি মোটরসাইকেলে সোনাসার থেকে বাড়ি ফিরছিলেন দেলোয়ার, রেদোয়ান ও মঞ্জুর। সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামে ইটভাটার পাশে আশামাত্র ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নেয়ার পর রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  গুরুতর আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেয়ার পথে মারা যান।  জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।  তাদের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 April 2024

সিলেট-জকিগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বিস্তারিত কমেন্টে