এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ভারত থেকে স্থলবন্দর দিয়ে এলো ১০০ টন পেঁয়াজ

Daily Jugabheri
প্রকাশিত 15 August, Friday, 2025
ভারত থেকে স্থলবন্দর দিয়ে এলো ১০০ টন পেঁয়াজ

যুগভেরী ডেস্ক ::: ভারত থেকে প্রায় ৮ মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় ৮ মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল। তবে দীর্ঘ ৮ মাস পরে ভারত থেকে চারটি গাড়িতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে এসেছে।

এ বিষয়ে ব্যবসায়ীরা বলেছেন, প্রায় ৮ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। তবে দেশের বাজারে দাম বাড়ার পর আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।

ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত মঙ্গলবার (১২ আগস্ট) পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই পেঁয়াজ আমদানি করা হবে। আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে। যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 August 2025

ভারত থেকে স্থলবন্দর দিয়ে এলো ১০০ টন পেঁয়াজ

বিস্তারিত কমেন্টে