এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

নিরন্ন মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন

Daily Jugabheri
প্রকাশিত 06 August, Wednesday, 2025
নিরন্ন মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন

যুগভেরী ডেস্ক ::: শাহজালাল নগরী সিলেটের অন্যতম মানবিক সংগঠন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদের জন্মদিন উপলক্ষে গতকাল আগস্ট ২০২৫ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন ও নিরন্ন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংগঠনের সহ-সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সুহেলের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ। বিশেষ অতিথি ছিলেন শেলু বড়ুয়া ও সুলতানা লস্কর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ- সাধারণ সম্পাদক বাবলু আহমদ বাবলু, সহ- সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ- সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন, প্রচার সম্পাদক জিৎ, সহ – প্রচার সম্পাদক শুভ দাস, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ুম সাগর, সহ- সাংস্কৃতিক সম্পাদক রুমন আহমেদ, সহ – সাংস্কৃতিক সম্পাদক নাঈম আহমদ, সুপার উইমেন্স সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর যুগ্ম সম্পাদক ফাতেহা বেগম, সেচ্ছাসেবক সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ। সভায় কেক কেটে জন্মদিন উদযাপন ও নগরীর বিভিন্ন এলাকায় নিরন্ন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 August 2025

নিরন্ন মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন

বিস্তারিত কমেন্টে