এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

চার দিনের ব্যবধানে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আবারো আগুন

Daily Jugabheri
প্রকাশিত ০৪ আগস্ট, সোমবার, ২০২৫
চার দিনের ব্যবধানে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আবারো আগুন

যুগভেরী ডেস্ক ::: চার দিনের ব্যবধানে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; যা আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে নেয় বিদ্যুৎ বিভাগ। সোমবার দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের টিআর-২ ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। এতে গ্রিডের উপকেন্দ্র থেকে দেড় ঘণ্টার মত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল খান চৌধুরী বলেন, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিকট শব্দে বিস্ফোরণ থেকে আগুন লাগে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

তিনি বলেন, আগুনে একটি ব্রেকার ও সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

এর আগে ৩১ জুলাই শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই দিন চেষ্টা চালিয়ে নতুন যন্ত্রপাতি লাগিয়ে বিদ্যুৎ সচল করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

চার দিনের ব্যবধানে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আবারো আগুন

০৪ আগস্ট ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »