এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বিমান দুর্ঘটনা: নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান-ডা. শফিকুর রহমান

Daily Jugabheri
প্রকাশিত 21 July, Monday, 2025
বিমান দুর্ঘটনা: নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান-ডা. শফিকুর রহমান

যুগভেরী ডেস্ক ::: জধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করছেন।

সোমবার ( ২১ জুলাই) দুপুর ৩টার দিকে ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।

তিনি লেখেন, উত্তরায় বিমান দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা: সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

 

ডা. শফিকুর রহমান লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আল্লাহ তা’য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন ও এদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচু মাকাম দান করুন। আহতদের আল্লাহ তায়ালা দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে তার অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা’য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
21 July 2025

বিমান দুর্ঘটনা: নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান-ডা. শফিকুর রহমান

বিস্তারিত কমেন্টে