
গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ও প্রাইভেটকার সহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে জুবায়ের আহমদ( ২৫) নামে ব্যাক্তিকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদ ও পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত জুবায়ের আহমেদ( ২৫) গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে। গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত ও এসআই জয়ন্ত তালুকদার জানান, তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি কালে একটি প্রাইভেটকারের পিছনের ডালায় ভর্তি
ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ জুবায়েরকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮১ হাজার টাকা।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন,ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন