এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

Daily Jugabheri
প্রকাশিত 08 July, Tuesday, 2025
পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

যুগভেরী ডেস্ক ::: সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিকার আচরণের কারণে নিরাপত্তায় ভুগছেন জনগণ। বিএনপির পক্ষ থেকে বারবার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার অনুরোধ জানানো হলেও প্রশাসন নির্বিকার।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির নামে অপপ্রচার চালিয়ে ইচ্ছাকৃতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।

এ সময় পুলিশের পোশাক পরে আবারও আওয়ামী লীগের আমলের মত কর্মিসভায় বক্তব্য রাখার সমালোচনা করেন রুহুল কবির রিজভী।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
08 July 2025

পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

বিস্তারিত কমেন্টে