এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সভাপতি পদে মো. আব্দুস সালামের জয়লাভ

Daily Jugabheri
প্রকাশিত 28 June, Saturday, 2025
সভাপতি পদে মো. আব্দুস সালামের জয়লাভ

সিলেট জেলা বাস, মিনিবাস, কোর্চ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর অন্তভূক্ত সিলেট কদমতলী সার্ভিস টেক্সি, মাইক্রোবাস শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন মো. আব্দুস সালাম। ২৮ জুন শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শাখার ১২৫ জন ভোটার দিনভর ভোট প্রদানের মাধ্যমে আম প্রতীকের সভাপতি পদে মো. আব্দুস সালামকে জয়যুক্ত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আব্দুল হক বাবুল, তিনি আনারস প্রতীকের প্রার্থী ছিলেন। আব্দুস সালাম মোট ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর সভাপতি প্রার্থী আব্দুল হক বাবুল পেয়েছেন ৫৩ ভোট। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোর্চ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সেক্রেটারী আব্দুল মুহিন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 June 2025

সভাপতি পদে মো. আব্দুস সালামের জয়লাভ

বিস্তারিত কমেন্টে