এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাবেক পিপি গফফারের মৃত্যুতে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির শোক

Daily Jugabheri
প্রকাশিত 24 June, Tuesday, 2025
সাবেক পিপি গফফারের মৃত্যুতে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির শোক

সিলেটের সাবেক পাবলিক প্রসিকিউটর প্রবীন রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট মো. আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।   সোমবার (২৩ জুন) এক শোকবার্তায় এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান বলেন, এডভোকেট আব্দুল গফফার সিলেটের অত্যন্ত জনপ্রিয় রাজনীতীবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন ও মার্জিত নেতা।  শোকবার্তায় এডভোকেট মো. আব্দুল গফফারের রুহের মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।  উল্লেখ্য:  রবিবার (২২ জুন) বেলা দেড়টায় নগরের মাউন্ট এডোরা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 June 2025

সাবেক পিপি গফফারের মৃত্যুতে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির শোক

বিস্তারিত কমেন্টে