এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

২৪ ঘন্টা পর ভারত ফেরত দিল জাকারিয়ার লাশ

Daily Jugabheri
প্রকাশিত 21 June, Saturday, 2025
২৪ ঘন্টা পর ভারত ফেরত দিল জাকারিয়ার লাশ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে মারা যাওয়া যুবক জাকারিয়ার লাশ ১দিন পর ফেরত দিয়েছে ভারত।  শুক্রবার বেলা ১টায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।  এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উৎমাছড়া সীমান্তের ১২৫৭ মেইন পিলারের ২০ এস পিলারের ভারতের ভেতর গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জাকারিয়ার লাশ। দিনভর দু-দেশের বিজিবি-বিএসএফ এর চিঠি চালাচালির পর রাতে ভারতের বিএসএফ পিরানসালা থানায় নিয়ে যায়।  কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান ভারতীয় পুলিশ আমাদের কাছে লাশ হস্তান্তর করেছে। লাশের ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানোর পক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
21 June 2025

২৪ ঘন্টা পর ভারত ফেরত দিল জাকারিয়ার লাশ

বিস্তারিত কমেন্টে