এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল

Daily Jugabheri
প্রকাশিত 07 April, Sunday, 2024

সিলেট শহরের শিবগঞ্জস্থ লামাপাড়া নিবাসী বিশিষ্ট মুরব্বী ও বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরীর স্ত্রী লতিফা চৌধুরী গত শুক্রবার (৫ এপ্রিল) ভোর পৌনে ৫টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬৭ বছর। ঐ দিন বাদ আসর দরগা মসজিদে জানাযা শেষে দরগা কবরস্থানে দাফন করা হয়। লতিফা চৌধুরী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলজ্ঞ এর প্রসিদ্ধ জমিদার মোফাজ্জল হোসেন চৌধুরীর মেয়ে। মরহুমার বড় ভাই জামিল চৌধুরী ফৌজদারহাট ক্যাডেট কলেজ (চট্টগ্রাম) এর ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।  লতিফা চৌধুরী স্বামী, একপুত্র, এক কন্যা, বড় বোন ও ছোট ভাই, নাতি-নাতনী সহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তাঁর একমাত্র পুত্র মিনহাজ ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। বিভিন্ন মহল থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
07 April 2024

বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল

বিস্তারিত কমেন্টে