
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট রোডের কাজ অবিলম্বে পুনরায় কাজ শুরু করে আগামী ২৪দিনের মধ্যে সমাপ্তী না করতে পারলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী দিয়েছেন এলাকাবাসী। আজ শনিবার,সালুটিকরে আয়োজিত প্রতিবাদী এক মানববন্ধনে বক্তারা এই হুশিয়ারী দেন। বক্তাগণ বলেন, ২৭ কোটি টাকা ব্যয়ে মেরামতাধীন সালুটিকর-তোয়াকুল -বঙ্গবীর-গোয়াইনঘাট রোডের কাজ শুরুর প্রায় দেড় বছর হয়ে গেছে। কিন্তু সন্তোষ্টজনক কোন অগ্রগতি নেই। জন সাধারণের জিজ্ঞেসা যে, সালুটিকর থেকে বঙ্গবীর ২০ কিলোমিটার রাস্তা আর সি সি ঢালাই করতে কত বছর লাগে? প্রায় মাসে কাজ বন্ধ থাকে। এদিকে, কাজের মান খুবই নিম্ন মানের। ৫০ বছর মেয়াদী মান সম্পন্ন টেকসই কাজ হওয়ার কথা। অথচ,কাজের ঢালাই এখনই উঠে যাচ্ছে। একটি বারের জন্যেও প্রকল্প পরিচালক কাজ পরিদর্শনে এখানে আসেন নি। এদিকে,খানা খন্দে ভরা সড়কটি। ফলে সড়কে ভোগান্তি ও ঝুঁকি নিয়ে স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র/ছাত্রী গাড়ি চালক ও যাগ্রী সাধারণকে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন থেকে চলছে এই অবর্ণনীয় দূর্ভোগ। মানুষের ধৈর্যের সীমা ভেঙ্গে গেছে।
বক্তারা প্রকল্প পরিচালক,এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী,গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলীকে অপসারণ এবং দিলওয়ার নামে বরিশালের ঠিকাদার এবং সাব ঠিকাদার ফয়সল কে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানান।
গোয়াইনঘাট পেশাজীবী পরিষদের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক লুৎফুর রহমান ও মাষ্টার শামসুজ্জামানের পরিচালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, বিশিষ্ট আইনজীবী জমিয়ত ইসলাম, সিলেট-৪ এর এডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সেক্রেটারী আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সহ- সভাপতি মাষ্টার বুরহান উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বি এন পি সেক্রেটারী জসিম উদ্দিন, পশ্চিম জাফলং ইউ/পি সাবেক চেয়ারম্যান এম এ রহিম, তোয়াকুল মাদ্রাসার মাওলানা নজরুল ইসলাম দেওবন্দী,শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুল আমিন হেলালী, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী ইসলাম, সালুটিকর জাগ্রত জনতা সংগঠনের সভাপতি মাওলানা রফীক আহমদ মহল্লী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন,বি এন পি নেতা ইব্রাহীম আলী, সাংবাদিক হেলাল আহমদ বাদশা, যুবনেতা জিয়া উদ্দিন, এস এম জিয়াউল হক জিয়া, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মালেক আহমদ,আজির উদ্দিন মেম্বার, বি এন পি নেতা মোহাম্মদ আলী, এডভোকের মোবারক হোসেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের মুনাইম, ফখরুল ইসলাম, রিয়াজ উদ্দিন বাবুল, মাওলানা সাইদুর রহমান, সালুটিকর বাজারের ব্যবসায়ী আনা মিয়া,
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন