এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ভারতে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

Daily Jugabheri
প্রকাশিত 13 June, Friday, 2025
ভারতে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

যুগভেরী ডেস্ক ::: ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি বলেন, বিভিন্ন দেশের ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করা একটি বিমান ভারতের আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

তিনি বলেন, যারা এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমরা সবাই যেন তাদের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি আমাদের আন্তরিক প্রার্থনা ও সহানুভূতি নিবেদন করি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
13 June 2025

ভারতে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

বিস্তারিত কমেন্টে