এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কোম্পানীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ ২ কারবারি আটক

Daily Jugabheri
প্রকাশিত 13 May, Tuesday, 2025
কোম্পানীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ ২ কারবারি আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া এলাকা থেকে ২ কেজি গাঁজা, ১১ হাজার ৬০০পিস ইয়াবাও ৮ রিল ইয়াবা খাওয়ার ফয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০শত টাকা সহ ২ মাদক কারবারি কে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের আরজ মিয়ার ছেলে রহমত আলী (৫০)ও শিলাকুড়ি গ্রামের গ্রামের সৈয়দ আলীর ছেলে ইসাক আলী (৪৫)। সোমবার (১২মে) রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান এর নেতৃত্বে ওসি তদন্ত সুজন কর্মকার, এসআই আসিব ইকবাল, এস.আই উজ্জ্বল চক্রবর্তী, ও এ এসআই মামুন, এএসআই মোহাম্মদ আলীসহ সঙ্গীয় পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পাড়ুয়া এলাকা থেকে মাদকদ্রব্য বিক্রির সময় হাতে নাতে ২ কেজি গাঁজা, ১১ হাজার ৬০০শত পিস ইয়াবা ও ৮ রিল ইয়াবা খাওয়ার ফয়েল পেপার এবং মাদক বিক্রির ৯ হাজার ২০৯ টাকা সহ ২ মাদক কারবারি কে আটক করেন। এ বিষয়ে এসআই আসিব ইকবাল বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১৩ । তাং ২৫/৫/২০২৫ ইং। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ২ মাদক কারবারি কে আটক করা হয়েছে। তাদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
13 May 2025

কোম্পানীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ ২ কারবারি আটক

বিস্তারিত কমেন্টে