এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কলাবাড়ী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন : অফিক সভাপতি, দেলোয়ার সাধারন সম্পাদক

Daily Jugabheri
প্রকাশিত 03 May, Saturday, 2025
কলাবাড়ী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন : অফিক সভাপতি, দেলোয়ার সাধারন সম্পাদক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :  সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী গ্রামের প্রবাসে অবস্থানরত প্রবাসীদের নিয়ে সামাজিক সংগঠন “কলাবাড়ী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের” নতুন কমিটি গঠন করা হয়েছে।  শুক্রবার (২মে) বিকাল ২ টায় কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কমিটি প্রকাশ করা হয় ।  কমিটিতে সৌদি আরব প্রবাসী মো: অফিক আহমদকে সভাপতি, কাতার প্রবাসী দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও ওমান প্রবাসী জাবেদ ওমর বেলিমকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।   অনুষ্ঠানে কলাবাড়ী গ্রামের প্রবিণ মুরব্বি বশির মিয়ার সভাপতিত্বে ও জুবায়ের আহমেদের সঞ্চালনায় কোরআনে পাক থেকে তেলাওয়াত পেশ করেন মাওলানা জামিল আহমদ, স্বাগত বক্তব্য রাখেন কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হারুন- উর- রশীদ।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল আলীম,সুলেমান তালুকদার, সাংবাদিক মঈন উদ্দিন মিলন, কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল হক, সাবেক সভাপতি বিলাল আহমদ, মুরব্বি মানিক মিয়া, মকবুল আলি, রফিক মিয়া, রবিউল ইসলাম, ব্যাবসায়ী জালাল আহমদ, তাজ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পূর্ব ইসলামপূর ইউনিয়নের সভাপতি রেজওয়ানুল হক রাজু,সেলাল আহমদ, ুহুমায়ুন রশীদ হুমন প্রমুখ।  অনুষ্ঠানে মোনাজাত করেন কলাবাড়ী মহিলা মাদ্রাসার মোহতামিম মাও আইয়ুব আলী ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 May 2025

কলাবাড়ী প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন : অফিক সভাপতি, দেলোয়ার সাধারন সম্পাদক

বিস্তারিত কমেন্টে