এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

যুগভেরী ডেস্ক ::: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ৬২ তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, আলী মোহাম্মদ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, কায়সান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
এছাড়াও দোয়া মাহফিলে সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। দেশ ও জাতীর কল্যাণে আল্লাহ যেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কবুল করেন মোনাজাতে কায়মনোবাক্যে এই দোয়া করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 November 2026

তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে