এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

যুগভেরী ডেস্ক ::: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সিলেটে আয়োজিত এ অনুষ্ঠানে নগর সভাপতি মুহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল্লাহ আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল হক, জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদ সিলেট জেলার সাবেক সভাপতি মাওলানা রেজানুল হক চৌধুরী রাজু, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শামিম।

অনুষ্ঠানে নবগঠিত সিলেট মহানগর কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয় এবং তাঁদের শপথ গ্রহণ করানো হয়।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলবৃন্দ হলেন-সভাপতি মুহাম্মদ আনিসুর রহমান,
সহ-সভাপতি মোহাম্মদ আবুল হুসেন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল্লাহ আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন কাওছার, দফতর সম্পাদক মাছুম প্রধানিয়া,
প্রশিক্ষণ সম্পাদক হাঃ মাওলানা নাজমুল ইসলাম, দাওয়াহ সম্পাদক হাঃ মাওলানা ইব্রাহিম খাঁন, প্রচার সম্পাদক মাছুম আহমদ, প্রকাশনা সম্পাদক ইজাজুল ইসলাম, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, যুব উন্নয়ন সম্পাদক মনজিল আলী, কর্মসংস্থান সম্পাদক আব্দুল কুদ্দুস, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মাকসুদুল ইসলাম তামিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাকিব হোসেন সাদ উল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক কাওছার আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক নুরুল ইসলাম আবিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুল লতিফ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সুজন আহমদ, উপ-সম্পাদক মিলন মিয়া, উপ-সম্পাদক মুখলেস, উপ-সম্পাদক সাবির হোসেন, উপ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-সম্পাদক রুমেল আহমদ, উপ-সম্পাদক তাইফ আহমদ,
উপ-সম্পাদক ইমন আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যুবসমাজকে নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণে ইসলামী যুব আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাঁরা নবগঠিত কমিটির দায়িত্বশীলদের ঐক্য, নিষ্ঠা, শৃঙ্খলা ও জবাবদিহিতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরাও ইসলামী যুব আন্দোলনের আদর্শিক লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, যুবসমাজের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন এবং সিলেট মহানগরীতে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 November 2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

বিস্তারিত কমেন্টে