এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন

যুগভেরী ডেস্ক ::: ‎​সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে।
‎​শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টায় বাজারে নির্বাচন কমিশন আয়োজিত প্রধান কমিশনার সার্ভেয়ার রফিক আহমদের সভাপতিত্বে ও কমিশনের সচিব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ।
‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সাবেক মেম্বার আব্দুল জাহির, ইউপি সদস্য আল মামুন শাহীন, বিশিষ্ট মুরব্বি মো. সাদ খান, ইব্রাহিম আলী পংকী।
‎বক্তব্য রাখেন কমিশনের যুগ্ম সচিব সাংবাদিক এম রহমান ফারুক, কমিশনার মো. আব্দুস সালাম, সামসুল হক, আব্দুস শহিদ, ছাবেদ আলী।
‎​উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ও নির্বাচন কমিশনার ফারুক আহমদ, আক্রম আলী মাসুক, ফরিদ আহমদ, বদরুল খান, মকন মিয়া, আইয়ুব আলী, মাহবুব হোসেন বাবুল।
‎​উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমদ, আব্দুল আলীম, আসকর আলী, শেখ সাইস্তা মিয়া, সাহেদ আহমদ, সুজন আহমদ, সানুর আলী, বাবুল মিয়া প্রমুখ।
‎​নির্বাচনী তফসিলের গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি ঘোষণা করেন প্রধান কমিশনার সার্ভেয়ার রফিক আহমদ।
‎​মনোনয়নপত্র বিক্রি ও বিতরণ ৭ নভেম্বর, ২০২৬ থেকে ৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত, সন্ধ্যা ৬ টা হতে রাত ১১টা পর্যন্ত। ​মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১১ নভেম্বর, সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা পর্যন্ত। ​মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ নভেম্বর, সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা পর্যন্ত। ​আপিল দাখিলের শেষ তারিখ ১৩ নভেম্বর, সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা পর্যন্ত। ​আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১৪ নভেম্বর, সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা পর্যন্ত। ​প্রতীক বরাদ্দ ১৫ নভেম্বর, সন্ধ্যা ৬ টা হতে রাত ১১টা পর্যন্ত। ​নির্বাচনের তারিখ ৩০ নভেম্বর, সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 November 2026

মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন

বিস্তারিত কমেন্টে