এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ইয়াকুব খান আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত

Daily Jugabheri
প্রকাশিত 20 July, Monday, 2026
ইয়াকুব খান আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত

মাধবপুর প্রতিনিধি ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আউলিয়াবাদ রাম কেশব  উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এ্যাডভোকেট মোঃ ইয়াকুব খাঁন।
​গত ১৬ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোঃ তারেক স্বাক্ষরিত এক স্মারকে তাকে এ পদে মনোনীত করা হয়।
​চার সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি রশিবুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
​নবগঠিত কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ ইয়াকুব খাঁন বিদ্যালয়ের সার্বিক পঠন-পাঠনের মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 July 2026

ইয়াকুব খান আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত

বিস্তারিত কমেন্টে