এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, বহু বাড়িঘর ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, বহু বাড়িঘর ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক ::: ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১২ জুলাই) রাতে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এতে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার সময় এক রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু বাড়িঘর ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল বুয়োল রিজেন্সি। সেন্ট্রাল সুলাওয়েসির পাশাপাশি পাশের গোরোনতালো প্রদেশেও কম্পন অনুভূত হয়।

 

বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন জানান, প্রাথমিকভাবে সরকারি ভবন, একটি হাসপাতাল, একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, হাসপাতালে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় একজন রোগীর মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৩ জুলাই ২০২৬

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, বহু বাড়িঘর ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত

বিস্তারিত কমেন্টে