এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

মাধবপুরে ডিবির অভিযান: ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ মাদক কারবারি গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত ০৫ জুলাই, রবিবার, ২০২৬
মাধবপুরে ডিবির অভিযান: ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি ::: হবিগঞ্জের মাধবপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা করেছে।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ জুয়েল মিয়া (২৫)। সে চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) প্রত্যক্ষ নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি সন্দেহভাজন মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৫ জুলাই ২০২৬

মাধবপুরে ডিবির অভিযান: ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে