এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

যুগভেরী ডেস্ক ::: প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় (১৮ জুন বৃহস্পতিবার) সিলেট সদর এয়ারপোর্টস্থ সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজ ও হাজী শফিকুর রহমান আইডিয়াল একাডেমিতে বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তারই ধারাবাহিকতায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ বাস্তবায়ন করেছি। তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই কার্যক্রম সকল শ্রেণি-পেশার মানুষকে চালিয়ে যেতে হবে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. হারুনুর রশীদ, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সাংবাদিক মো: হাবিবুর রহমান, সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক হাবিবুর রহমান, কাশেম আহমদ, হাজী শফিকুর রহমান আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আক্তার হোসেন, ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক সাহেদুর রহমান সোহাগ প্রমূখ। এছাড়াও কয়েক শতাধিক শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »