এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

 ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না গ্রামে : রুমিন ফারহানা

Daily Jugabheri
প্রকাশিত ০৭ জুন, রবিবার, ২০২৬
 ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না গ্রামে : রুমিন ফারহানা

গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একইসঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে অংশ নিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা।

সংসদে তিনি বলেন, ‘আমরা লোডশেডিং বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা।

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, ‘মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এরপর আরও এক মাস তিন-চার দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি।
’ কবে নাগাদ এই গ্যাস পাওয়া যাবে, মন্ত্রীর কাছে সেই সুনির্দিষ্ট প্রশ্ন রাখেন তিনি।

রুমিন ফারহানার এই সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘উনি বিদ্যুৎ চাচ্ছেন আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। এজন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই কারণে উনার ওখানে আমরা সংযোগ দিতে পারছি না।’

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘গত ১৭ বছরে কোনোদিন ড্রিলিং (গ্যাস কূপ খনন) করা হয়নি। আমরাই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি এবং আশা করি ইনশাআল্লাহ আমরা গ্যাস পাব। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায় আমরা সংযোগ দিতে পারব।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৭ জুন ২০২৬

 ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না গ্রামে : রুমিন ফারহানা

বিস্তারিত কমেন্টে