এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সুনামগঞ্জে বাসচাপায় নারীসহ নিহত ৬

Daily Jugabheri
প্রকাশিত time ago 19 hours
সুনামগঞ্জে বাসচাপায় নারীসহ নিহত ৬

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও তিন জন আহত হয়েছেন। এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত ও তিন জন আহত হন।

সোমবার (৪ মে) সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতকে ও সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই-মদনপুর সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫), তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭), এবং ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহত তিনজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, একই দিনে দিরাই-মদনপুর সড়কের নারায়নপুর এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, ‘ছাতকের জালালপুর এলাকার দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়েছে। একইদিন দিরাই-মদনপুর সড়কের নারায়নপুর এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন